,

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কিরণ বেদী

news-image

নিউজ ডেস্ক : উন্নয়নের দিকে দ্রুত বর্ধমান জাতি হিসেবে বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সাহসী নেতৃত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের পুরুচেরির লেফট্যানান্ট গভর্নর ও সাবেক আইপিএস কর্মকর্তা কিরণ বেদী । তিনি বলেছেন, ‘শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব একটি জাতিকে কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে তার প্রধান দৃষ্টান্ত শেখ হাসিনা।’

শুক্রবার ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী পুরুচেরিতে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি দারুণ সখ্যতা আছে। দুই প্রতিবেশী দেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন একটি পর্যায়ে নিয়ে এসেছেন দুই নেতা। আমরা আশা করি এই বন্ধুত্ব অটুট রাখতে দুই নেতা আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

এই সফরে পুরুচেরির মুখ্যমন্ত্রী ভি. নারায়নস্বামীর সঙ্গেও দেখা করেন হাই কমিশনার। মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্রপাত হয়। এই সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে।

‘আমরা আমাদের মধ্যকার এই ঐতিহাসিক সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি’ যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে