মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে ঐতিহ্য বাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  বিকেলে তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত অংশে এ বাইচ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এ সার্বিক ওত্ববধানে এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকাবাইচ উপলক্ষে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় তিতাস দুপাড় জুড়ে। সকাল থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা নদীর দুই পাড়ে হাজির হতে থাকেন। বিকেল তিনটার দিকে নৌকাবাইচ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই নৌকায় ও পাড়ে লাখো দর্শক অবস্থান নেন।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে থাকা ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা বলেন, জেলার বিজয়নগর, সরাইল, নাসিরনগর উপজেলা থেকে মোট ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। দুই পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেলা আড়াইটার দিকে প্রতিযোগিতার জন্য একের পর নৌকা অনুষ্ঠানস্থলে আসে। বিকেল সাড়ে তিনটার দিকে শহরের শিমরাইলকান্দি শ্মশাট ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে নৌকাবাইচ মেড্ডা কালাগাজীর মাজার এলাকায় গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নৌকাবাইচ দেশের শত বছরের ঐতিহ্যবাহী উৎসব। ব্রাহ্মণবাড়িয়ায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এই বাইচের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই, মানুষ যেন শেকড় ভুলে না যায়।

প্রতিযোগিতায় প্রথম হওয়া দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী দলকে একটি করে টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু