,

আখাউড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে পুলিশ প্রতিবেদন : হজ্ব যাত্রা অনিশ্চিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জীবিত ব্যক্তিকে ‘ইন্তেকাল করিয়াছেন’ মর্মে পুলিশ প্রতিবেদন দেওয়ায় এক ব্যক্তির হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ওই ব্যক্তি হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের আব্দুস সাত্তার ভূইয়ার পুত্র মো. আজাদ হোসেন ভূইয়া। তিনি এবছর হজ্বে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তার পাসপোর্ট নম্বর BN০১১৮০২২১. পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে  উচ্চ আদালতে গত ১১ জুলাই একটি রীট পিটিশন করেছেন আজাদ হোসেন ভূইয়া। আজাদ হোসেন ভূইয়ার ভাষ্য, হজ্বে যাওয়ার জন্য তিনি বেসরকারী ভাবে নিবন্ধন করেন। পরে ধর্মমন্ত্রণালয়ের চূড়ান্ত  তালিকায় অন্তভূক্ত হওয়ার পর পিআইডি নম্বর দেয়। পিআইডি নম্বর ০০৮০২৭২.  কিন্তু আখাউড়া থানা পুলিশ আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার হজ্ব গমনে জটিলতার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আজাদ হোসেন  বলেন একদিন থানা থেকে (এসআই) আবুল কালাম আমাকে  ফোন করে পুলিশ প্রতিবেদন নেয়ার জন্য যেতে বলেছিল। কিন্তু আমি ব্যবসায়িক জরুরি কাজে ঢাকায় ব্যস্ত থাকায় আসতে পারিনি। পরে ধর্মমন্ত্রণালয়ের প্রকাশিত পুলিশ প্রতিবেদনে জানতে পারি আমাকে মৃত দেখিয়েছে পুলিশ। পুলিশকে ‘সন্তুষ্ট’ না পুলিশ ইচ্ছাকৃত ভাবে তার সম্পর্কে এ প্রতিবেদন দিয়েছে বলে তার ধারনা। হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় তিনি খুবই চিন্হিত বলে জানান।

থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন তরফদার বলেন, টাইপে ভুলে তাকে মৃত দেখানো হয়েছিল। এটি সংশোধন করে পুনরায় প্রতিবেদন পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে থানায় মামলা ছিল এখন আদালতে বিচারাধীন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?