,

অনাথ হাবিবার বাবার ভূমিকায় পুলিশ সুপার

news-image

নিজস্ব প্রতিনিধি : এই পৃথিবীতে হাবিবার আপন বলতে কেউ নেই। সেই ছোট বেলায় মা-বাবাকে হারিয়ে অনাথ হাবিবার ৬ বছর বয়সে ঠাঁই হয় ব্রাহ্মণবাড়িয়ার সরকারী শিশু পরিবারে।প্রায় এক যুগ কেটেছে শিশু পরিবারে। এবারই ১৮তে পা দিয়েছে হাবিবা। সরকারী নিয়ম অনুযায়ী ১৮ বছরের পর আর শিশু পরিবারে থাকা যায় না।তা হলে কোথায় যাবে অষ্টাদশী হাবিবা? এই চিন্তা যখন  কুড়ে কুড়ে খাচ্ছিল শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রওশন আরাকে,ঠিক সেই সময় দেবদুতের মতো হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার)। অনাথ হাবিবার অভিভাবকত্ব গ্রহন করলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার)। বিয়ের পর সন্ধ্যায় স্বপ্ন বিলাস পুলিশ সুপারের বাসভবন থেকে বর-কনেকে বিদায়  দেবেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান।বিয়ের আয়োজক পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শিশু পরিবার ছেড়ে দিতে হবে ভেবে হাবিবা অনিশ্চয়তায় ভুগছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হাবিবার জন্য চাকরির ব্যবস্থা করবো। কিন্তু পরবর্তীতে তাকে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য বরকে পুলিশের চাকরি দেয়া হয়েছে।  তিনি আরও বলেন, সম্মিলিত ভাবে আমরা অসহায় হাবিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি বিবেকবান মানুষেরই এ রকম সমাজের অবহেলিত হাবিবাদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে