,

ব্রাহ্মণবাড়িয়ার ৩ ইউপিতে আ.লীগ প্রার্থীরা বিজয়ী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার তিনটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিার (১৩জুলাই) রাত অাটটার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৯৫ ভোট।

নবীনগরের কাইতলা (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আসলাম মৃধা নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৫২৯ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৫৩ ভোট।

এছাড়া নাসিরনগরের ভলাকুট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুবেল মিয়া ৫ হাজার ৯৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আরাফাত আলী আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৭৯ ভোট।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?