,

আল-আকসায় ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।

ইসরায়েলের পুলিশের ভাষ্য, তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে। এতে তিন ইসরায়েলি আহত হন। এর পর বন্দুকধারীরা আল-আকসা মসজিদের দিকে পালাতে থাকেন। এ সময় ইসরায়েলি পুলিশ গুলি চালালে তাঁরা নিহত হন।

আলজাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।

ফসেট বলেন, ‘আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।’

হ্যারি ফসেট আরো জানান, গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর বলে স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা গেছে।

গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।

পৃথক ঘটনায় শুক্রবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দেইশেহ শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক যুবক (১৮) নিহত হন। এ ঘটনায় আরো দুজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী ২৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর ফিলিস্তিনিদের হামলায় ৪৩ ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে দুজন বিদেশি পর্যটকও ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে