,

আলজাজিরা বন্ধের দাবি থেকে ‘সরছে’ সৌদি জোট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিক বিরোধ দেওয়া সৌদি আরবসহ চারটি দেশ দোহাভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আলজাজিরা বন্ধের দাবি থেকে সরে আসতে পারে।

সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় জাতীয় পরিষদবিষয়ক মন্ত্রী নুরা আল-কাবি।

বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে টাইমসকে আল-কাবি বলেন, তাঁর দেশ আরব আমিরাত আলজাজিরার ‘মৌলিক পরিবর্তন ও পুনর্গঠন’ চায়। তবে চ্যানেলটি বন্ধের পক্ষে নন তাঁরা।

‘এই চ্যানেলের কর্মীরা তাঁদের চাকরি টিকিয়ে রাখতে পারবে এবং কাতার এখনো একটি টিভি চ্যানেল চালাতে পারে। তবে এমন কোনো চ্যানেল চালাতে পারে না, যা চরমপন্থীদের প্ল্যাটফর্ম এবং ইংরেজি চ্যানেলটি উগ্রপন্থী আরবদের রক্ষাব্যুহ’, বলেন আমিরাতের মন্ত্রী।

আল-কাবি বলেন, সৌদির নেতৃত্বাধীন দেশগুলো কাতারের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধান চাই। আমরা এই সংকট বাড়াতে চাইছি না।’

সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত ৫ জুন কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ দেয় সৌদির নেতৃত্বাধীন চারটি দেশ। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি দেশ।

অবরোধ উঠিয়ে নেওয়ার শর্ত হিসেবে কাতারকে ১৩টি শর্ত দেয় চার দেশ। এর মধ্যে ছিল আলজাজিরা বন্ধ করা, মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড, ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ও তাদের মিত্র মিসরের উল্লিখিত দাবিগুলো আমলযোগ্য নয় বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করে আসছে কাতার। এর পর চার আরব দেশের মন্ত্রীরা একাধিকবার বৈঠক করেও এই সংকটের কোনো সুরাহা করতে পারেননি। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চার দিনের মধ্যপ্রাচ্য সফরেও আলোর মুখ দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে