,

পাওয়া গেল ‘ভিভিআইপি’ গাছ!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের সালমাতপুরে বছরে ১২ লাখ রুপি খরচে একটি গাছ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, এই ‘পিপল ট্রি’ হল ভারতের প্রথম ‘ভিভিআইপি’ গাছ। ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সানচি বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বেড়ে উঠছে গাছটি।

এ ব্যাপারে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট বরুণ আওয়াস্তি বলেন, গাছের নিরাপত্তা ও পানি দেয়ার জন্য চারজন রক্ষী দেয়া হয়েছে। তাদেরই একজন পরমেশ্বর তিওয়ারি বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেছে, বছর পাঁচেক আগে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে গাছটি রোপণ করেছিলেন। ‘পবিত্র’ গাছটি নিজ দেশ থেকে এনেছিলেন তিনি। ভিভিআইপি গাছটির চারদিকে লোহার বেড়া আছে। গাছে পানি দেয়ার জন্য আছে ট্যাংক। এ ছাড়া রাজ্যের কৃষি বিভাগের একজন উদ্ভিদতত্ত্ববিদ প্রতি সপ্তাহে গাছটির অবস্থা দেখতে যান বলেও জানানো হয়েছে।সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ