,

নরেন্দ্র মোদিকে নিয়ে মজা করায় বিপাকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রামের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঁধে ভারী ব্যাগ। আশে পাশে কোনো নিরাপত্তা কর্মী নেই। মোদির অখণ্ড মনোযোগ হাতের মুঠোফোনটির দিকে। কোনো দিকে যেন হুশ নেই। চশমাটা চোখে নয়। কপালে তোলা।

আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতের এআইবি নামের একটি কমেডি গ্রুপ। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছে ‘ভ্রমণলিপ্সু’। মোদি প্রায়ই বিদেশ সফরে যান। সেটিকে ইঙ্গিত করেই এমন পোস্ট।

মোদির মতো দেখতে হলেও ছবিটি মোদির ছিল না। অন্য এক বয়স্ক লোকের ছিল। অথচ ছবিটি নিয়েই মোদিকে বিদ্রুপ করা হয়েছে। এবার গ্রুপটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় নজরে আসে মুম্বাই পুলিশের। পরে সেটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠিয়েছে তারা। ছবিটি মুছে দিয়ে ক্ষমা চেয়েছে এআইবি। কিন্তু শেষ রক্ষা বোধ হয় হচ্ছে না। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ