,

‘হিলারিকেই বেশি পছন্দ করতেন পুতিন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেই বেশি পছন্দ করতেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন বলে এক খবরে জানিয়েছে বিবিসি।

মার্কিন নিউজ চ্যানেল সিবিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হিলারি নির্বাচিত হলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া হতো। আমাদেরকে আরো বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হতো। ঠিক এ কারণেই পুতিন আমাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাননি।

আমেরিকার ডেমোক্র্যাট দল অভিযোগ করছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দেয়ার জন্য ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এবং মস্কোর সহযোগিতা নিয়েই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বর্তমানে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিগত সপ্তাহে জার্মানির হামবুর্গে প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন। জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত ওই বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়। সমালোচকরা প্রায় সোয়া দু’ঘন্টার এ বৈঠককে বিগত বছরের নির্বাচনে ট্রাম্প-পুতিন যোগসাজশের আলামত হিসেবে প্রমাণের চেষ্টা করছেন।

কিন্তু ট্রাম্প এ সম্পর্কে বলেছেন, দু’টি বৃহৎ পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্টদের মধ্যকার বৈঠক লম্বা হতেই পারে। এ ছাড়া, ওই বৈঠকে সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতা হয়েছে যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র : বিবিসি ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ