,

নাসিরনগরে ভলাকুট ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী রুবেল মিয়া বিজয়ী

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে আজ বৃহস্পতিবার উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। ভলাকুট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রুবেল মিয়া ১৫০০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন ।মোঃ রুবেল মিয়া (নৌকা)পেয়েছেন ৫৯৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরাফাত আলী (আনারস)পেয়েছেন ৪৪৭৯ ভোট। তৃতীয় স্থানে ২৬২২ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান(ধানের শীষ)। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪৭২ জন ও মহিলা ভোটার ৮৮২৫ জন। ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এদিকে ধরমন্ডল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদে আশরাফ উদ্দিন ২৪২ ভোট পেয়ে,গুনিয়াউক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদেআবুল কাসেম(দুলন) ২৮২ ভোট পেয়ে ও কুন্ডা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে হোসনা বেগম ৬১৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন।
উল্লেখ্য,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।

 

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?