,

তানভীর এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

news-image

ম.আমজাদ চৌধুরী রুনু , ব্রাহ্মণবাড়িয়া থেকে : গতকাল বুধবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষের মানববন্ধন চিনাইর রেলগেইট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহমেদ এর সভাপতিত্বে কবি মুহিবুর রহীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপা-অধ্যক্ষ এ.কে.এম শিবলী, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন সহ- কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ছাএ- ছাএী বৃন্দ।
চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের  মেধাবী ছাত্রী “সোনিয়া আকতার” এর উপর বর্বরোচিত ও নৃশংস হামলাকারী বখাটে “তানভীর” এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই শনিবার বিকেল সাড়ে ৩ টায় পরিবারের মতামতের বিরুদ্ধে প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পৌর এলাকার কালীবাড়ি মোড়ে জে.এন. ডেন্টাল পয়েন্টে  কর্মরত চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সমাজবিজ্ঞান (সম্মান) ২য়বর্ষের শিক্ষার্থী প্রেমিকা সোনিয়া আক্তার (২২) কে ছুরিকাঘাত করেন বখাটে যুবক তানভীর।

 

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?