,

‘পুতিনের বেশি পছন্দ ছিল হিলারি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো জমেছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির হামবুর্গে জি–২০ সম্মেলনের পর ক্রিশ্চান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

বিবিসির আজ বৃহস্পতিবারের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। উল্টো তিনি বলেছেন, তিনি নিশ্চিত, পুতিন হোয়াইট হাউসে বসার জন্য হিলারি ক্লিনটনকেই বেশি উপযুক্ত ভেবেছিলেন।

এর কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হিলারি জিতে গেলে আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত। আমাদের কর্মক্ষমতাও কমে যেত। এসব কারণে পুতিন চাননি আমি নির্বাচনে জয়ী হই।’

ট্রাম্পকে জেতাতে রাশিয়ার সহায়তার অভিযোগের বিষয়ে এখনো তদন্ত চলছে। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। রাশিয়াও নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করে আসছে।

পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘লোকেরা বলে আমাদের একসঙ্গে চলার দরকার নেই। কারা এসব বলে? আমি মনে করি, আমরা খুব ভালোভাবে চলছি। আমরা শক্তিধর। এ কারণেই তাঁরা এমন বলে।’

সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে সহযোগিতার সম্পর্ক কীভাবে কার্যকর হচ্ছে, এটি তার প্রমাণ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ