,

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডাদেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে।

ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০০৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা।

আদালতের বিচারক সার্জিও মোরে রায়ে বলেন, প্রকৌশল প্রতিষ্ঠান ওএএস এসএর কাছ থেকে ঘুষ হিসেবে ৩৭ লাখ টাকা নেন লুলা। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোলিও ব্রাসিলিইরোর একটি কাজের ঠিকাদারি পাইয়ে দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লুলাকে এই অর্থ দেওয়া হয়েছিল।

রায়ের পর লুলার আইনজীবীরা ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তাঁরা আপিল করবেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ