সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ঘরের ভেতর ৭০টি গোখরা, নাটোরে মারা পড়ল ৩৫টি

news-image

নিউজ ডেস্ক : বসতঘরে সাপ পাওয়ার ধারাবাহিকতায় এবারের কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি বাড়ি থেকে জীবিত অবস্থায় ধরা পড়েছে ৭০টি গোখরা সাপের বাচ্চা। আর নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর গ্রামে মারা পড়েছে ৩৫টি একই প্রজাতির সাপের বাচ্চা। নষ্ট করা হয়েছে বেশ কয়েকটি ডিম।

১২ জুলাই বুধবার সকালে কুষ্টিয়ায় ওই সাপ ধরা হয়। আর গতকাল দিনভর চেষ্টা চালিয়ে নাটোরের ওই বাড়ি থেকে ডিমসহ সাপের বাচ্চা মেরে ফেলা হয়।

জানা গেছে, খোকসা উপজেলা সদরের চুনিয়া পাড়ার মনোজ মজুমদার ওরফে মনোজ ঠাকুরের বসত বাড়ির একটি কাচা ঘরের মেঝের মাটি খুড়ে সাপগুলো ধরা হয়। গতকাল ওই বাড়িতে সাপের বাচ্চা দেখতে পান ঘরটির ভাড়াটিয়া খোকশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বেচ্ছাসেবী অসীম। বুধবার সকালে গফুর নামে এক সাপুড়েকে ডেকে আনা হলে তিনি সাপ ধরতে শুরু করেন। একঘরের বারান্দায় থাকা গর্ত থেকে ১৮টি আর একই বাড়ির অন্য গর্তে থাকা ৫২টি সাপের বাচ্চা ধরা পড়ে। তবে মা সাপের সন্ধানে বাড়ির বিভিন্ন স্থানের মাটি খোঁড়া হলেও তাকে পাওয়া যায়নি। ধরা পরা সাপের বাচ্চাগুলো ওই সাপুড়ে নিয়ে গেছেন।

এদিকে মঙ্গলবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর গ্রামের হাসান উদ্দিন আরিন্দারের বাড়ির শোবার ঘর থেকে ৩৫টি বিষধর গোখরা সাপ ও ১৫টি ডিম উদ্ধার করা হয়। পরে সেগুলোকে পিটিয়ে মেরে ফেরার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বাড়ির মালিক হাসান উদ্দিন জানান, সোমবার রাতে টেলিভিশন দেখার সময়ে প্রথম সাপ দেখতে পেয়ে সেটিকে পিটিয়ে মারেন। পরদিন সকালে আরও একটি দেখতে পেয়ে মারার পর প্রতিবেশিদের ডেকে ঘরের মেঝে খুঁড়ে ওই সাপ ও ডিমের সন্ধান পান তিনি। পরে সবগুলোকে পিটিয়ে ও আগুনে পুড়ে মেরে ফেলা হয়।

প্রসঙ্গত গত কয়েকদিনে রাজশাহী মহানগরী ছাড়াও দুর্গাপুর, পবা, সাতক্ষীরা ও ময়মনসিংহের ভালুকাসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন বাড়ির মাটির ঘরে সাপ পাওয়া যায়। তবে সব জায়গায় সাপগুলোকে পিটিয়ে মারা হয়। এবারই প্রথম কুষ্টিয়ায় সাপের বাচ্চা ধরা পড়ল।

এ জাতীয় আরও খবর

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু