,

আখাউড়ায় বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্বামী পরিত্যক্ত কর্মজীবী নারী (২২) ধর্ষিত হয়েছে। বিয়ের প্রলোভন দিয়ে দুই সন্তানের জনক রোমান মিয়া (৩৫)নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ধর্ষিতা নারীর অভিযোগ, আখাউড়া পৌরশহরের রাধানগরের বাসিন্দা আবু তাহার মিয়ার ছেলে রোমান মিয়ার সঙ্গে প্রায় ছয় বছর আগে ঢাকায় উত্তরায় পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই নারীর।

প্রেমের টানে দু’জনে মাঝেমধ্যে একান্তে দেখাও হতো। গত সোমবার বিকালে রোমান তাকে বিয়ের প্রলোভন দিয়ে গাজীপুরের জয়দেবপুর বানিয়ারচালা থেকে মোবাইল ফোনে ডেকে আখাউড়ায় আনেন।

পরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় আখাউড়া পৌরশহরের রাধানগরের তার ফাঁকা নিজ বাসায় নিয়ে আসেন এবং কৌশলকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে রোমান।

এ ঘটনার পর রোমান তাকে বিয়ে করবে না জানিয়ে বিভিন্ন হুমকি দিয়ে গাজীপুর ফিরে যেতে বলে। কিন্তু এতে বাদ সাধেন ওই নারী। তিনি ফিরে যেতে রাজি হননি।

বিষয়টি তিনি আখাউড়া পৌর মেয়রকে জানান। মেয়র দফায় দফায় বসেও কোন সুরাহা করতে পারেননি। পরে এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে আখাউড়া থানায় মামলা দায়ের কারেন।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার  বলেন, কর্মজীবী নারীর অভিযোগ আমলে নিয়েছে পুলিশ। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। রোমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?