,

কসবায় ৫ ইউপি সদস্যসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তির আওয়ামী লীগে যোগদান

news-image

আনোয়ার হোসেন উজ্জল , কসবা : কসবা উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও প্রস্তাবিত পৌরসভা কুটি এলাকার ৫ জন ইউপি সদস্যসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ বুধবার সকাল ১১টায় কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান স্বপনের বাসভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে তাদের অতীত জীবনের নানা কষ্ট ও দুঃখের কথা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুটি বাজার বিশিষ্ট ব্যবসায়ী নেতা সুজিত কুমার রায়। সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন; শিল্পপতি শ্রী মন্তুষ কুমার সাহা, অলি আহাদ, মুক্তিযোদ্ধা আবদু মেম্বার, হিরন মেম্বার, সিরাজ মিয়া, আবদুল লতিফ মেম্বার, শাহআলম মেম্বার, বন্দন কুমার সাহা, হাজী মুসলেহ উদ্দিন মুন্সী, বাহার উদ্দিন মুন্সী, এলিম মিয়া, আবদুল হানিফ, রহমত আলী, আবুল মিয়া ও রেহেনা বেগম।

সংবাদ সম্মেলনে তারা বলেন; বর্তমান মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কুটি এলাকায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি চর্চা হচ্ছে।আমরা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে কেউ মুক্তিযুদ্ধে গিয়েছেন, কেউ সহায্য করেছেন।এখন আমরা জানমাল দিয়ে আওয়ামী লীগ করবো। আনিসুল হকের উন্নয়নে রাজনীতির সংগে সম্পৃক্ত থেকে মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?