,

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতাকে উৎসবমুখর করতে সকলকে ভ’মিকা রাখতে হবে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, নৌকা বাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য। আগামী ১৪ জুলাই তিতাস নদীতে নৌকা প্রতিযোগিতাকে সম্মিলিতভাবে উৎসব মুখর করার আহবান জানিয়ে তিনি সকলকে এ ব্যাপারে ভ’মিকা রাখার আহবান জানান। তিনি এ প্রতিযোগিতা দেখতে সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি আহবান জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ১৪ জুলাই শুক্রবার বেলা ২ টায় তিতাস নদীর শিমরাইল কান্দি শশ্মান ঘাট থেকে মেড্ডা কালাগাজী মাজার পর্যন্ত এলাকায় এ প্রতিযোগিতা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি, বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনারয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, সংসদ সদস্য ফজিলাতন নেসা বাপ্পি , পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), বিজিএফসিএল-এর ব্যস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
প্রতিযোগিতার সময় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ, নৌপুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরী দল, এম্বুলেন্স, মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। নৌকা বাইচের দিন সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত যেখানে বাইচ হবে সেই এলাকায় বাইচের নৌকা ছাড়া দর্র্শনার্থী কিংবা যাত্রীবাহী কোন নৌকা প্রবেশ করতে পারবে না। প্রতিযেগিতা মনিটরিং এর জন্য ১৬ টি ইঞ্জিন চালিত নৌকা ৫ টি স্পীড বেট এবং ২ টি রেসকিউ বোট রাখা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক বশীরুল হক ভ’ইয়া, প্রেস ক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?