,

কাশ্মীরে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের মধ্যাঞ্চলের বুদগাঁও জেলায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, নিহত তিনজন জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। জঙ্গিদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে, এখনও অবধি এই তিন জঙ্গিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সেনা কর্মকর্তারা জানান, কাশ্মীরের বুদগাঁওর মহাগাম এলাকায় গাঢাকা দিয়েছে তিন জঙ্গি। এমন একটি খবর পান তারা। এরপর সে অঞ্চলে তাদের সন্ধানে অভিযান শুরু করা হয়।

সিআরপিএফ, ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ জঙ্গিদের সেই গোপন ডেরায় হানা দেয়। এলাকাটি পুরো ঘিরে ফেলে তারা। সেখানেই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তিন জঙ্গি।

ঘটনার পরই কাশ্মীরের ওই এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

-বিদেশ ডেস্ক

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ