,

কামাখ্যা রঞ্জন ঘোষ-এর একাদশ মৃত্যু বার্ষিকী আজ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের একাদশ মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার।

এই উপলক্ষে প্রয়াতের রাধানগরের নিজ বাড়িতে তাঁর আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়েছে।
কামাখ্যা রঞ্জন ঘোষ ২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মানে তাকে দাহ করা হয়।
১৯৪০ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েকমাস আগে অবসরে যান।
তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন। মুজিব নগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন ছিলেন।
প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?