,

তাড়াহুড়োয় জিহ্বা পুড়লে সহজ উপায়ে সমাধান

news-image

লাইফস্টাইল ডেস্ক :আড্ডায় কিংবা তাড়াহুড়োয় গরম চা অথবা কফির কাপে চুমুক দিতেই বুঝলেন জিহ্বাটা পুড়ল। এমন ঘটনা আমাদের সঙ্গে প্রায় সময়ই ঘটে। খুব গরম খাবার খেলে জিহ্বা পুড়বে, এটাই তো স্বাভাবিক। জিহ্বা পুড়লে অস্বস্তি বোধ হয়। এতে জিহ্বা জ্বালাপোড়া করে। আর সবচেয়ে বিরক্তিকর বিষয়, এটি সহজে কমতেও চায় না। এ থেকে অনেক সময় মুখে শুকনোভাব ও পানিশূন্যতা ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়।

তবে এ যন্ত্রণা থেকে দ্রুত মুক্তির কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমেডি।
# জিহ্বা পুড়ে গেলে দ্রুত মুখ দিয়ে শ্বাস নিন। এতে মুখে ঠাণ্ডা বাতাস ঢুকবে। আস্তে আস্তে স্বস্তি আসবে।
# জিহ্বার প্রদাহ কমাতে মধু খেতে পারেন। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান। এতে জ্বালাপোড়া ভাব কমবে। পাশাপাশি মধু পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করবে।
# ঠান্ডাজাতীয় কিছু খেতে পারেন। যেমন : আইসক্রিম বা আইসকিউব খেতে পারেন অথবা ঠান্ডা পানি বা জুস পান করতে পারেন। এতে কিছুটা স্বস্তি আসবে।
# জিহ্বা পুড়ে যাওয়ার সমস্যা সমাধানে দ্রুত মুক্তি পেতে দই খাওয়া যেতে পারে। দই মুখের মধ্যে নিয়ে কয়েক সেকেন্ড রাখুন। দিনে কয়েকবার দই খেলে দ্রুতই ফল পাবেন।
# পোড়া জিহ্বার প্রদাহ কমাতে চিনি বেশ উপকারী। এক চামচ চিনি মুখের মধ্যে দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত মুখের মধ্যেই রাখুন। এতে আস্তে আস্তে প্রদাহ কমে যাবে।
# অ্যালোভেরা জেল ব্যথা কমায় এবং জিহ্বার ভেতরে একটি ঠাণ্ডাভাব আনে। এটি মুখের মধ্যে ২৫ মিনিট দিয়ে রাখুন। দিনে কয়েকবার এটি করতে পারলে অনেকটা স্বস্তি পাবেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ