,

ব্রিটেনে সমকামীকে বিয়ে করলেন বাংলাদেশি তরুণ

news-image

ব্রিটেনের প্রথম মুসলিম সমকামী জুটি হিসেবে পশ্চিম মিডল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ অপর এক তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পশ্চিম মিডল্যান্ডে বিয়ের আনুষ্ঠানিকতার পর এই জুটি আশাপ্রকাশ করে বলেন, ‘তারা বিশ্বকে দেখাতে চান যে কীভাবে একজন সমকামী এবং মুসলিম হওয়া যায়।’

জাহেদ চৌধুরী (২৪) নামের বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণ সমকামী হওয়ায় মুসলিম সম্প্রদায়ে একঘরে দশার মধ্যে বেড়ে উঠেন। এমনকি সমকামিতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাকে ধর্মীয় অনুষ্ঠানেও পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন।

অনেক কষ্টে জীবন-যাপন করছিলেন চৌধুরী। দুই বছর আগে নিজের জীবন নিজের মতো করে চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। একদিন ডার্লাসটন শহরের একটি রাস্তায় বেঞ্চে বসে কান্না করছিলেন তিনি। এ সময় সিন রোগান (১৯) নামের অপর এক মুসলিম সমকামী তরুণ তার পাশে এসে দাঁড়ান।

দু’জনের মাঝে সেই সময় থেকে সম্পর্কের শুরু হয়। শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোষাক পরে পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসালে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন।

নিজেরা সুখে থাকলেও এখন পর্যন্ত বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নববিবাহিত এই সমকামী জুটি। চৌধুরী বলেন, ‘আমি এই বিয়ের মাধ্যমে সবাইকে বলতে চাই যে, এটা ঠিক আছে। আমরা বিশ্বকে দেখাতে চাই যে, আপনি চাইলে একজন সমকামী এবং মুসলিমও হতে পারেন।’

ডার্লাসটনের ওয়ালসল রেজিস্ট্রি অফিসে জাহেদ চৌধুরী মুসলিম রীতিনীতি অনুযায়ী দুই বছর আগে পরিচিত হওয়া অপর সমকামী তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশি বাবা-মার সঙ্গে বেড়ে উঠেছেন জাহেদ। পরিবারে তার আরো তিন ভাই-বোন রয়েছে। সমকামী হওয়ার কারণে জাহেদকে তার পরিবারের সদস্যরা কুলাঙ্গার হিসেবে মনে করেন বলে জানান এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ।  সূত্র : ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে