,

যৌবন ধরে রাখার ছোট্ট ‘গোপন ফর্মুলা’

news-image

লাইফস্টাইল ডেস্ক : বয়স ৩০ বা ৩৫? পার্লার যাওয়ার সময় পান না?সারাদিনে খুব কাজের চাপ? কি করা যায় তাই ভাবছেন তো?

না, সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেস প্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন।

অ্যান্টি-এইজিং ফেস প্যাকের উপাদানঃ
২ টেবিল চামচ মিহি চালের গুঁড়ো (চাইলে ময়দা ব্যবহার করতে পারেন)
১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ তাজা হলুদ গুঁড়ো বা বাটা
৫ চা চামচ কাঁচা দুধ
গোলাপ জল ১ চা চামচ
শসার রস ১ চা চামচ
মধু ১ চা চামচ

মিশ্রণটি বানানোর পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো বা ময়দা এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।
এরপর এতে শসার রস ও দুধ দিয়ে পেস্টের মত তৈরি করুন।
মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো ঘষে লাগান।
পুরোপুরি লাগানো হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
১০ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন। এরপর মুখে মধু মাখিয়ে রাখুন।
১০ মিনিট পর হাল্কা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে নিন আলতো করে।
সপ্তাহে ৩/৪ বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ