,

প্যারাসিটামল ও বিশ্রাম নিলেই চিকুনগুনিয়া সেরে যায় : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়া নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিডিয়াকে বলতে চাই, আপনারা অহেতুক আতঙ্ক সৃষ্টি করবেন না। এটা ভাইরাস, একটি সাধারণ ভাইরাস। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশী সময় লাগে না। তিন-চারদিন প্যারাসিটেমল খেলে, বিশ্রাম নিলে এবং পানি খেলেই সেরে যায়।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের ১৬তম অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে চিকনগুনিয়া প্রসঙ্গে ৩০০ বিধিতে দেওয়া তিনি এসব কথা বলেন।

চিকনগুনিয়া রোগ ছড়িয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বর হলেই জনমনে চিকনগুনিয়া হয়েছে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ উদ্বেগ সঠিক নয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পর্যবেক্ষনে দেখা গেছে, প্রতি ১১ জনের জ্বরের মধ্যে মাত্র ১ জন চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। ’

তিনি আরও বলেন, চিকনগুনিয়া কোন মারাত্মক রোগ নয়। আমাদের হাসপাতালগুলো সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছে। হেল্প ডেস্ক আছে। যদি কোনো রোগী এ ব্যাপারে সতর্ক হতে চায়, চিকনগুনিয়ার সাথে ডেঙ্গু রোগের পরীক্ষা করতে পারবে। তিনি বলেন, আমাদের সরকার সবসময়ই সচেতন আছে। এ ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য যা যা করার দরকার তা আমরা করব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটির উৎপত্তি হয় এডিস মশা থেকে। মশা নিয়ন্ত্রণের দায়িত্ব হল সিটি করপোরেশনের। স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিস মশা নিয়ন্ত্রণ করে থাকে। এটির দায়িত্ব কিন্তু কোনোভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়। তারপরেও দায়িত্ববোধ আছে বলেই ইতোমধ্যে বেশ কয়েকমাস ধরেই আমরা এ রোগের নিরাময় এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে