,

বাগদাদির মৃত্যু নিশ্চিত করেছে আইএস

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তথাকথিত ইসলামী সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রধান নেতা আবু বকর আল-বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। মঙ্গলবার ইরাকের বেসরকারি টিভি চ্যানেল আস সুমারিয়া এক খবরে এ তথ্য জানায়।

ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাতে আস সুমারিয়া টিভির খবরে বলা হয়, সংক্ষিপ্ত বিবৃতিতে আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে নিজেদের কথিত নতুন ‘খলিফা’র নাম ঘোষণা করেছে আইএস।

২০১৪ সালে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্যে কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।

কিন্তু চলতি বছরের ১৬ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে রুশ বিমানবাহিনীর হামলায় বাগদাদি নিহত হয়েছে।

এরপর ২৯ জুন বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে বলে জানায় রাশিয়া। সূত্র : আরটি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে