সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসুলে আইএসের পতন ঘোষণা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।মসুলে ইরাকের পতাকা উড়িয়ে সেনাবাহিনীর বিজয় ঘোষণা করেন আবাদি।বিজয় ঘোষণার সময় আবাদি বলেন, ‘সন্ত্রাসবাদের মিথ্যার সাম্রাজ্যের ব্যর্থতা, পতন ও সমাপ্তি ঘোষণা করলাম।’

সামনে আরো প্রতিকূলতা আসছে উল্লেখ করে আবাদি বলেন, ‘আমাদের সামনে আরেকটি কাজ রয়েছে। সেটি হলো স্থিতিশীলতা বজায় রাখা, সবকিছু নতুনভাবে সৃষ্টি করা ও দায়েশের (আইএস) ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া।’

মসুল নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনী জানায়, শহরটি থেকে বিস্ফোরকদ্রব্য সরিয়ে ফেলতে হবে। এখনো সেখানে আইএস সদস্যরা লুকিয়ে থাকতে পারে।

ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মসুলে এখনো কিছু আইএস সদস্য থাকতে পারে। তারা পরিবার নিয়ে সেখানে অবস্থান করছে। পরিবারের নারী ও শিশুদের মানববর্ম হিসেবে তারা ব্যবহার করতে পারে।

স্থানীয় সময় রোববার ইরাকের সেনাবাহিনী ও জনগণকে স্বাগত জানাতে মসুলে সফরে যান আবাদি। আবাদি সেখানে পৌঁছানোর পর রাস্তায় রাস্তায় বিজয় মিছিল নামে, তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ইরাকি সেনারা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিল। তাদের সঙ্গে এ যুদ্ধে যোগ দেয় কুর্দিশ পেশমেরগা যোদ্ধা, সুন্নি ও শিয়াদের কয়েকটি গোষ্ঠী।

নয় মাসব্যাপী যুদ্ধে শহরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। এ ছাড়া শহর ছাড়ে নয় লাখ ২০ হাজার জনের বেশি মানুষ।

২০১৪ সালে মসুল দখল করে গ্র্যান্ড আল-নুরি মসজিদ থেকে খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। এর পর থেকে ইরাকে মসুলকে আইএসের কার্যত রাজধানী বিবেচনা করা হতো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা