,

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে গোপন সাক্ষাৎ: বিপাকে রাহুল

news-image

অনলাইন ডেস্ক : রাজনীতির রঙ্গমঞ্চে নতুন করে বিপাকে পড়লেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি সিকিম সীমান্ত নিয়ে ভারত-চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর এমন প্রেক্ষাপটে গোপনে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে বিপাকে পড়েছেন তিনি।

কংগ্রেস সূত্রের খবর, চলতি মাসের গোড়ার দিকে চীনের রাষ্ট্রদূত লুও ঝাউহুইয়ের সঙ্গে দেখা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। শুধু তাই নয়, ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন রাহুল। মূলত সিকিম সীমান্ত নিয়ে দিল্লি-বেইজিং বিতর্ক নিয়েই রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন রাহুল। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের এক কংগ্রেস নেতা এবং দেশের সাবেক জাতীয় নিরাপত্তা এজেন্সির কর্মী শিব শংকর মেনন।

বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে দিল্লিতে থাকা চীনা দূতাবাসের পক্ষ থেকে করা এক টুইটে। সেখানে রাহুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের কথা লেখা হয়। যদিও তখন সেই বৈঠকের কথা সম্পূর্ণ অস্বীকার করে কংগ্রেস। রাহুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের খবর মিথ্যা বলে জানান কংগ্রেসের মুখপত্র রণদীপ সিং সুরজওয়ালা। তবে সোমবার রাহুল গান্ধী টুইট করে সেই বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে