,

‘শিগগিরই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমবঙ্গকে আর একটা গুজরাট বানানোর উসকানি দিলেন বিজেপির এক বিধায়ক। টুইটারে দেয়া একটি ভিডিও ক্লিপে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন।

সাম্প্রদায়িক হিংসায় যারা জড়িয়ে রয়েছেন, তাদের উচিত শিক্ষা দেয়া উচিত বাংলার হিন্দুদের- ২০০২ সালে গুজরাটে হিন্দুরা যে শিক্ষাটা দিয়েছিলেন। না হলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশ হয়ে যাবে।’

এই কাজে বাংলার হিন্দুদের সাহায্য করতে পারে যারা, হায়দরাবাদের বিজেপি বিধায়ক শুধু সেই সংগঠন ‘বেঙ্গল টাইগার্স’র নাম উল্লেখ করেই থেমে থাকেননি। সেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তার ‘মূল্যবান পরামর্শ’ও দিয়েছেন! হায়দরাবাদের বিজেপি বিধায়কের পরামর্শ, ‘ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক।’

রাজা তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকেও। তার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। বরং যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরই সাহায্য করছে, করে চলেছে।

রাজার দাবি, ‘রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) ওদের (সাম্প্রদায়িকদের) সাহায্য করছে। যারা ধর্মনিরপেক্ষ, তাদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তারা সুরক্ষিত থাকুন এটা দেখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মীরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মীরি পণ্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবেন।’

উসকানিমূলক মন্তব্যের ব্যাপারে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহের ‘রেকর্ড’ বেশ ভালো! গত এপ্রিলেই রাজা বলেছিলেন, ‘রামমন্দির নির্মাণে যারা বাধা দেবেন, তাদের মাথা কেটে দেয়া হবে।’ পিটিআই।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ