,

সরাইলে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন বাদীকে হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সরাইলের অটোরিকশা চালক জয়নাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় অটোরিকশা শ্রমিকরা।
গত শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা থেকে বগুইর পর্যন্ত দীর্ঘ লাইন ধরে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। ৫ শতাধিক লোকের অংশ গ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নৃশংষ ও নির্মম ভাবে খুন হওয়া জয়নালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। অটোরিকশা শ্রমিক নেতাদের নেতৃত্বে মহাসড়কে শুরু হয় মানববন্ধন। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় স্থানীয় কয়েক’শ লোক। মানবন্ধনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিচারের দাবী করতে থাকে।
১ ঘন্টা মানবন্ধন কর্মসূচী পালনের সময় হঠাৎ করে বিক্ষুদ্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে ফেলে। মূহুর্তের মধ্যে সড়কের দু’দিকে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। এ দিকে পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দীন ইসলাম মিয়া এসে মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে দেন। মানববন্ধনে অংশ গ্রহনকারী নিহত জয়নালের বড় ভাই ও হত্যা মামলার বাদী ফারুক মিয়া বলেন, মামলা দায়েরের পর থেকে আজ পর্যন্ত ১টি আসামী ও গ্রেপ্তার হয়নি। উল্টো আকবর আলী ও ইজ্জত আলীর ছেলেসহ কয়েকজন আমাকে সরাসরি মামলা প্রত্যাহারের  হুমকি দিচ্ছে। আমিও নিরাপদ বোধ করছি না। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবী করছি।
পানিশ্বর অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি হৃদয় মিয়া বলেন, হত্যাকারীরা আমাদের বিরুদ্ধে ১টি মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে