,

এখন সময় রাশিয়ার সঙ্গে কাজ করার : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন সময় রাশিয়ার সঙ্গে ‘গঠনমূলকভাবে’ কাজ করার। গত শুক্রবার জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় ট্রাম্প এ কথা জানান বলে বিবিসি অনলাইনের খবরে উল্লেখ করা হয়েছে।

টুইটে ট্রাম্প বলেন, তাঁদের প্রথম সাক্ষাতে পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি তীব্রভাবে অস্বীকার করেছেন। কিন্তু ট্রাম্পের অবস্থান তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে। রাশিয়ার সঙ্গে অনলাইন নিরাপত্তাসংক্রান্ত অংশীদারত্বের প্রস্তাব উত্থাপন করার পর তিনি তাঁর দলের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন।

ট্রাম্প টুইট করেন, তিনি ও পুতিন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করার কথা ভেবেছেন, যাতে নির্বাচনে হ্যাকিং এবং অন্য নেতিবাচক বিষয়গুলো ঠেকানো যায়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও রিপাবলিকান পার্টি থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

সিনেটর মার্কো রুবিও মন্তব্য করেছেন, এ ধরনের পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করার শামিল। সিনেটর লিন্ডসে গ্রাহাম এমএসএনবিসিকে বলেন, ‘এমন উদ্ভট কথা আমি কখনো শুনিনি।’

এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই রাশিয়াকে বিশ্বাস করতে পারে না এবং রাশিয়াকে বিশ্বাস করবে না। তিনি সিএনএনকে বলেন, ‘রাশিয়ার সঙ্গে কথা বলার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র আমাদের চোখ বন্ধ করে রাখবে।’ আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রক্ষায় বড় একটি বাধা ছিল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ