,

যে ৭ কারণে মেয়েরা নিজেদের বয়স গোপন করে

news-image

লাইফস্টাইল ডেস্ক : আপনার বয়স কত, এমন একটি প্রশ্ন যদি একজন পুরুষকে করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক জবাবটি মূহূর্তের মধ্যেই বলে দেবেন নিশ্চয়। আর যদি আপনি একজন নারীকে এই প্রশ্ন করেন, তাহলে হয়তো আপনি এর উত্তরই পাবেন না। কিংবা ভুল উত্তর পাবেন। কারণ, অধিকাংশ নারীরাই নিজের বয়স গোপন করতে চান। এই বিষয়টি অনেকের কাছেই হয়তো একটি রহস্য। আসুন জেনে নেওয়া যাক নারীদের বয়স গোপন করার ৭ রহস্য সম্পর্কে-

১। বিয়ে সমস্যা-

পুরুষতান্ত্রিক সমাজে বিয়ে করার ক্ষেত্রে কম বয়সী মহিলাদেরই জয়জয়কার। আর তাই বিয়ের উপযুক্ত পাত্রী হয়ে ওঠার জন্য অনেক মহিলাই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না অনেকেই।

২। কম বয়সী দেখানো-

অনেক মহিলাই মনে করেন যে বয়স কম বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই ভ্রান্ত ধারণা থেকে অনেক নারী বয়স লুকিয়ে থাকেন।

৩। পুরুষের মন পাওয়া-

পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন বাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হবে এবং পুরুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হওয়া যাবে।

৪। পরিবারের কাছ থেকে শিক্ষা-

আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো বাড়ির বড়রা তাদের সন্তানদের আসল বয়স বলতে মানা করেন। তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানান রকম কুসংস্কার কাজ করে। ফলে মেয়েরা তাদের সঠিক বয়সটি কাউকে বলতে চায় না।

৫। চাকরি-

চাকরি পাওয়ার জন্য অনেকসময় বয়স সীমা নির্ধারণ করা থাকে। আর এই বয়সের ভেতরে থাকার জন্য অনেক মহিলাই নিজের প্রকৃত বয়সটি লুকানোর চেষ্টা করেন।

৬। বুড়িয়ে যাওয়ার ভয়-

অধিকাংশ নারীর মনে সাধারণ একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার ভয়। বুড়িয়ে যাওয়ার ভয়ে তাঁরা নানান রকম রূপ চর্চা, প্লাস্টিক সার্জারি এবং যোগ ব্যায়াম করে থাকেন। আর তাই লোকে বুড়ি ভেবে বসে, তাই নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে।

৭। হিংসা-

নিজের পরিচিত কোনও কম বয়সী সুন্দরী নারীর পাশে থাকলে অধিকাংশ নারীরাই নিজের বয়স লুকাতে চান। হিংসা থেকেই হোক আর নিরাপত্তাহীনতা থেকেই হোক এই প্রবণতাটি কম বেশি বেশ কিছু নারীর মধ্যেই লক্ষ্য করা যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে