২০০৫ সালের ২২ নভেম্বর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন আঙ্গেলা মার্কেল৷ জার্মানদের কাছে এখনও তিনি বেশ জনপ্রিয়৷ নিচে থাকছে তার এমন কিছু সংগৃহীত ছবি, যা দেখতে হয়ত আপনার কাছে ব্যতিক্রমী মনে হবে৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল

চেনা যায়? হ্যাঁ, ইনিই আজকের ক্ষমতাধর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷ ১৯৫৪ সালের ১৭ জুলাই জার্মানির বন্দর নগরী হামবুর্গে জন্মগ্রহণ করেন তিনি৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

দশম শ্রেণিতে পড়ার সময় বন্ধুদের সঙ্গে মার্কেল৷ এতজনের মাঝ থেকে চ্যান্সেলরকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু পাঠক আপনার।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ও বারাক ওবামা

২০১৩ সালে জার্মানি সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মার্কেল৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

জার্মান চ্যান্সেলর হলেও সেটিতো একটি চাকরি, তাই না? তাইতো ছুটি পেলেই স্বামী রসায়নের অধ্যাপক ইওয়াখিম সাউয়ারকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মার্কেল৷ ছবিতে ইটালির ইসকিয়া দ্বীপে মার্কেলকে ‘থার্মাল বাথ’ করতে দেখা যাচ্ছে৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

যত ব্যস্ততাই থাকুক ফুটবলের খবর নিয়মিতই রাখেন মার্কেল৷ জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলাগুলোতেও উপস্থিত থাকতে চেষ্টা করেন৷ ছবিতে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে মার্কেলকে দেখা যাচ্ছে৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

বলুনতো ছবিতে কোনটা মার্কেল? হ্যাঁ, ঠিক ধরেছেন, ডান থেকে তৃতীয়জন৷ ১৯৮২ সালের এই ছবিতে দুজন অধ্যাপকসহ অন্যান্যদের দেখা যাচ্ছে৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

মেকলেনবুর্গ-ফোয়রপোমার্ন রাজ্যের মার্লো পাখি পার্কে গিয়ে লেমুরের সঙ্গে দেখা হয় মার্কেলের৷ তাইতো এই দোস্তি৷

সূত্র: ডয়েচে ভেলে