,

বৃষ্টিতে ভিজে ডেকে আনছেন চোখের ভয়ঙ্কর বিপদ! জেনে নিন কী করবেন

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :বহু প্রতীক্ষার পরে, অবশেষে বর্ষার আগমন হয়েছে। কয়েক ফোঁটা বৃষ্টি পড়লেই আনন্দে মাতোয়ারা হয়ে অনেকেই বেরিয়ে পড়েন বৃষ্টিতে ভিজবেন বলে। কিন্তু এর প্রভাব পড়ে চোখের উপরে।

বৃষ্টিতে ভেজার সময়ে তো খেয়াল থাকেই না, সঙ্গে চোখের ভিতরে জল ঢুকে পড়লে হাত দিয়ে চোখ রগড়ান অনেকে। ফলস্বরূপ বিভিন্ন ধরনের ইনফেকশনের শিকার হয় চোখ।

‘ওজোন গ্রুপ’-এর মেডিক্যাল কনসালটেন্ট উমা সিংহ জানান যে এর ফলেই হতে পারে কনজাংটিভাইটিস, ড্রাই আইজ ইত্যাদি। ‘মেডিক্যাল অপারেশন’-এর প্রধান গৌরী কুলকার্নির মতে এই ইনফেকশনের ফলে, চোখে ঝাপসা দেখা কিংবা চুলকানিও হতে পারে। সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে ইনফেকশন অনেক দূর গড়াতে পারে।

কিন্তু ইনফেকশনের ভয়ে কি বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিতে হবে? আর বর্ষাকালে বাড়ি থেকে বেরলে চোখে জল লাগবেই। কিন্তু খেয়াল রাখতে হবে, কী ভাবে জল লাগা সত্ত্বেও এড়ানো যাবে এই ধরনের ইনফেকশন। ‘ওজোন গ্রুপ’-এর মেডিক্যাল কনসালটেন্ট উমা সিংহ জানিয়েছেন এই জিনিসগুলি মাথায় রাখলে আপনি বর্ষাতেও চোখ সুস্থ রাখতে পারবেন—

• অধিকাংশ চোখের অসুখই হয় হাত থেকে। রাস্তাঘাটে চলাফেরা করার কারণে হাতে বিভিন্ন ধরনের জীবাণু থেকে যায়। বর্ষাকালে জীবাণুর পরিমাণ আরও বেড়ে যায়। আর সেই হাত চোখে লাগালেই ইনফেকশনের সম্ভাবনা তৈরি হয়।

• হাত পরিষ্কার হলেও, কখনই চোখ রগড়ানো উচিত নয়। এতে চোখের নরম টিশুর উপরে চাপ পড়ে। তাই চোখে যদি কিছু ঢুকে যাওয়ার ফলে চোখ চুলকায়, বা চোখ জ্বলতে থাকে, হলে চোখ না রগড়ে, চোখে জল দিন বা কোনও পরিষ্কার টিশু ব্যবহার করুন।
• বৃষ্টিতে বেরলেও চোখে যাতে জল না লাগে, সেই দিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে চশমা পরে থাকুন।

• আপনার চোখ যদি বেশি সংবেদনশীল হয়, তা হলে কনট্যাক্ট লেন্স পরবেন না। না হলে, চোখ হঠাৎ লাল হয়ে যাতে পারে বা চোখে জ্বালা করতে পারে। কনট্যাক্ট লেন্সের সলিউশন অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

• চোখে বহুদিনের পুরনো মেক আপ, আই শ্যাডো, কাজল ইত্যাদি ব্যবহার করবেন না। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না হলেও, পরে এর ফলস্বরূপ চোখে ইনফেকশন হতে পারে।

• নিজের রুমাল, চশমা, সানগ্লাস অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে