,

আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত

news-image

আখাউড়া প্রতিনিধি : শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার পথে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঘণ্টাখানেক ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল।

পরবর্তীতে এক ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প পথে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে ওই তিনটি বগির উদ্ধারকাজ শেষ হয়।

আখাউড়া রেলওয়ে জংশনে ঢোকার পথে আখাউড়া রেলওয়ে থানা বরাবার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের তিনটি বগির চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের চিৎকারে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ও স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। খবর পেয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে