,

ভারতকে শক্তিশালী ১০টি ড্রোন পাঠাচ্ছে ইসরায়েল

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে ভারতের হাতে আসছে ইসরায়েলের মিসাইল ড্রোন। মোট ১০টি ড্রোন পাঠাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের পরে সেই পথ সুগম হয়েছে। মোট ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি বলে জানা গেছে।

ইসরায়েলের এই ১০টি ড্রোনের সব কয়টি এতটাই শক্তিশালী যে তা শত্রুকে খুঁজে তার ঘাঁটিতে আক্রমন করে তাদের গুঁড়িয়ে দিতে সক্ষম বলে জানা গেছে। প্রসঙ্গত ভারত প্রথম থেকেই বেশিরভাগ অস্ত্র ইসরায়েলের থেকে ক্রয় করে, আর ইসরায়েলও নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-তে আগ্রহ দেখাচ্ছে। ২০১৫ সালেই এইসব মিসাইল ড্রোন ভারতে আসার কথা ছিল। কিন্তু নানা কারণে দেরি হোওয়ায় ২০১৭ সালে তা ভারতে আসতে চলেছে।

এড্রোন যে কোনও এলাকার উপরে টানা ৩০ ঘণ্টা চক্কর কাটতে পারে। ৪৫০০০ ফুট উচ্চতা থেকে পাঠাতে পারে ‘লাইভ’ ছবি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চালকবিহীন এই ড্রোন ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও নজরদারি চালাতে সক্ষম। কারণ কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী এলাকার আকাশে ভাসতে ভাসতেও এই ড্রোন নিজের সদর দফতরে তথ্য ও ছবি পাঠাতে সক্ষম। চিন ও পাকিস্তানের ভেতরে বহু দূর পর্যন্ত খুব সহজে নজর রাখতে এই ড্রোন অত্যন্ত কার্যকরী হবে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় মনে করছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ