,

অস্ত্র বিক্রিতে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে ট্রাম্প প্রশাসন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চলতি ২০১৭ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে নতুন রেকর্ড গড়তে চলেছে যুক্তরাষ্ট্র। এ বছর ট্রাম্প প্রশাসন ৬ হাজার ৯০০ কোটি ডলার বা তারও বেশি অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারে বলে দাবি করেছে ‘কাউয়েন ওয়াশিংটন রিসার্চ’ নামে একটি সংস্থা।

এর আগে ২০১২ সালে ছয় হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল যুক্তরাষ্ট্র এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছর এরইমধ্যে মার্কিন কংগ্রেস পাঁচ হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ‘কাউয়েন ওয়াশিংটন রিসার্চ’ নামে একটি সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় যে সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা করেন, তাও এর সঙ্গে যুক্ত হবে। এবং সর্বসাকুল্যে তা নতুন রেকর্ড হতে যাচ্ছে।

এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তার মুখে তারা অস্ত্র বিক্রির উপর আরও বেশি গুরুত্ব দিয়েছে। এর মধ্যে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ইউরোপ বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলি অস্ত্র কেনা বাড়িয়েছে, তেমনি চীনকে মোকাবেলার জন্য পূর্ব এশিয়ার কিছু দেশ মার্কিন অস্ত্র কিনছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবেলার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বিশাল বাজেটের মার্কিন অস্ত্র কিনছে। অস্ত্র কেনার তালিকায় রয়েছে কুয়েত, ওমান এবং কাতারও।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ