,

বর্ষাকালে ভুলেও এগুলো খাবেন না !

news-image

অনলাইন ডেস্ক : বৃষ্টিমুখর বিকেল মানেই ভাজা-পোড়া, মচমচে খাবার, খিচুড়ি-ইলিশ। কিন্তু বর্ষাকালে এগুলোই নাকি সবচেয়ে বেশি এড়িয়ে চলতে হয় বলে পুষ্টিবিদরা দাবি করেছেন। জেনে নিন এই বর্ষায় কী কী খেতে পারবেন না।

ভরা বর্ষাতে সন্ধ্যাবেলায় গরম গরম মচমচে ভাজা খাবার আর চা, একেবারে জিভে জল এনে দেয়। তবে জানেন কি, বর্ষায় এই ধরনের খাবার খাওয়া মানেই বিপদ ডেকে আনা। বাতাসে মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে ডিপ ফ্রাই যে কোনও খাবারই বর্ষাকালে হজম করতে সমস্যা হয়।
বর্ষাকালে ভুলেও এগুলো মুখে তুলবেন না !

চটপটি, ফুচকা টাইপের খাবার খুব পছন্দ সবার ঝাল-ঝাল মুচমুচে খাবার। কিন্তু রাস্তার ধারের দোকানের খাবার সুস্বাদু হলেও তা পেটে গেলে রোগ সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ এর মধ্যে দেওয়া চাটনি বা মশলা আর্দ্রতার ফলে নষ্ট হয়ে থাকে। এতে সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

সিঙ্গারা-চপ ধরনের খাবারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। চাইনিজ খাবারও এড়িয়ে চলতে হবে। বর্ষাকালের আর্দ্রতায় চাইনিজে ব্যবহার হওয়া সসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়।

শাকটাও এসময় এড়িয়ে চলতে বলেন পুষ্টিবিদরা। কারণ সহজে পচনশীল খাদ্য বর্ষায় যত কম খাওয়া যায় সেটিই ভালো।

তাহলে এই বর্ষায় খাবেন কী ভেবে না খেয়ে বসে থাকলে হবে না। আপনি স্যুপ খাবেন। ভালো করে ধুয়ে ফল খাবেন। মাংস খাবেন। মাছও খেতে পারেন, তবে খুব বেশি না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ