,

রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করল আমেরিকা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত রাখার যে আহ্বান রাশিয়া ও চীন জানিয়েছিল আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন।

তিনি বলেন, “১৯৫০’র দশক থেকে এ ধরনের ঘটনা চলে এসেছে। কাজেই এর কোনো পরিবর্তন হবে না। ” তিনি এ সামরিক মহড়াকে বৈধ এবং অনেক দিনের পুরনো বিষয় বলে মন্তব্য করেন।

এর আগে গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে এক বৈঠক শেষে যৌথ সামরিক মহড়া থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তারা বলেছিলেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলে আমেরিকারও উচিত হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো থেকে বিরত থাকা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত রাখতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেইজিং পিয়ংইয়ং’র প্রধান অর্থনৈতিক উৎস হওয়ার কারণে চীন সাফল্যের সঙ্গে উত্তর কোরিয়াকে বাধা দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গত মঙ্গলবার উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমএ’র সফল পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার সত্যতা স্বীকার করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হাতে পারে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ