,

আপনার সঙ্গে বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গে দুই দিনের ‘জি-২০’ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে ছিলেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

কূটনৈতিক সূত্রের খবর, বৈঠকের শুরুতেই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘‘আপনার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত। আশা করি, এই বৈঠক দু’দেশের জন্যই সদর্থক হবে। ’’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আসার পর ওই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পকে গোপনে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে। মূলত, ডেমোক্র্যাটদের ওই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে আমেরিকায়। তার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাশিয়ার প্রতি একটু ‘কড়া লাইন’ নেওয়ার ইঙ্গিত মিলছিল মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কর্তাব্যক্তিদের কথায়।

কূটনৈতিক সূত্রের খবর, ট্রাম্প এদিন পুতিনকে বলেছেন, ‘‘আমরা রাশিয়াকে অনুরোধ করছি ইউক্রেনের অশান্তির অবসান ঘটাতে তারা সচেষ্ট হোক। ইরান ও সিরিয়ায় যাতে অস্থিরতা কমে, সে ব্যাপারেও রুস সহযোগিতা কাম্য। ’’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ