,

সেলফি তুলতে গিয়ে মৃত্যু, শীর্ষস্থানে ভারত

news-image

অনলাইন ডেস্ক : সেলফি ম্যানিয়ায় আক্রান্ত সারা বিশ্ব। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না পারলে যেন সমাজে আপনি পিছিয়ে পড়বেন। একবার নয়, বারবার রোমাঞ্চকর সেলফির তোলার চেষ্টায় প্রাণ হারিয়েছে বহু তরুণ-তরুণী। তবুও আজকের প্রজন্মের সেলফি তোলার নেশায় ঘাটতি পড়েনি একটুও।

স্মার্টোফোন ও নিজেকে নিয়ে মত্ত আজকের প্রজন্মই বেশি আক্রান্ত সেলফি জ্বরে। স্মার্টফোনে তাদের সেলফি তোলা এখন রোজকার রুটিনের মধ্যেই পড়ে। আর সেলফি ম্যানিয়া কেড়ে নিয়েছে বহু প্রাণ। সমীক্ষা অনুযায়ী, সেলফি মৃত্যুতে শীর্ষে রয়েছে ভারত।

সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর ২০১৬ সাল পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৬টি ঘটনা ভারতে ঘটেছে। সমীক্ষায় দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনার মধ্যে ৬০ শতাংশ ঘটেছে ভারতে। সোশ্যাল মিডিয়ায় বেশি লাইক, কমেন্ট পাওয়ার চেষ্টায় এতটাই মেতে উঠেছে আজকের প্রজন্ম যে নিজের জীবন নিয়ে কতটা ঝুঁকি নিচ্ছে তা খেয়ালই নেই তাদের।

ভারতীয় পুলিশ ও প্রশাসনের তরফে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এরকম ঘটনা এড়ানো যায়। বেশ কিছু জনপ্রিয় ও বিপদজনক স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে বিভিন্ন ক্যাম্পেন সচেতনতা বাড়াতে। তবে কেবল নজরদারিতে তা সম্পূর্ণভাবে আটকানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে