,

চীনকে চ্যালেঞ্জ ছুড়ে বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত অঞ্চলের আকাশসীমা দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম দুই মার্কিন বোমারু বিমান ওড়ানো হয়েছে। শুক্রবার মার্কিন বিমানবাহিনী এ কথা জানায়। কার্যত এর মাধ্যমে ওই অঞ্চলের উপর চীনের দাবি অবৈধ বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলো যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এ অঞ্চলকে আন্তর্জাতিক অঞ্চল হিসেবে দাবি করে এর আকাশসীমায় মার্কিন বিমান চলাচলের অধিকার নিশ্চিত করতেই মার্কিন বিমানবাহিনী এ কাজ করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার আমেরিকার গুয়াম আইল্যান্ড থেকে বি-১বি ল্যান্সার বোমারু বিমান দু’টি ওড়ানো হয়। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের বৈঠকের প্রক্কালেই এ বিমান ওড়ানো মার্কিন বিমানবাহিনী।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এ অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। কিন্তু, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও এ অঞ্চলে তাদের অধিকার আছে বলে দাবি করে আসছে।

মার্কিন বোমারু বিমান ওড়ানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং সুয়াং জানান, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের আকাশসীমায় বিমান চলাচলের স্বাধীনতায় চীন কখনই হস্তক্ষেপ করবে না। কিন্তু কোনো দেশ যদি চীনের সার্বভৌমত্বে কোনোপ্রকার হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে কঠোর ও ভয়ংকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, জি-২০ সম্মেলনে চীন ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের ঠিক আগেই মার্কিন বিমানবাহিনীর এহেন কর্মকাণ্ডকে চীনের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির চেষ্টা বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ