,

জি-২০ সম্মেলনের আগে জার্মানিতে বিক্ষোভ, সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রভাবশালী বিশ্বনেতাদের নিয়ে শুক্রবার শুরু হবে সম্মেলন জি-২০। এতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ অনেক বিশ্বনেতাই এখন জার্মানিতে রয়েছেন। কিন্তু শুরু হতে যাওয়া এই সম্মেলনের আগেই আয়োজক দেশ জার্মানির হামবুর্গে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

প্রতিবাদকারীরা ‘ওয়েলকাম টু হেল’, অর্থাৎ বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘দোযখে আপনাকে স্বাগত’ শিরোনামে একটি মিছিলের আয়োজন করে। এতে অংশ নেয় অন্তত ১২ হাজার মানুষ।

বিক্ষোভে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এতে আহত হয়েছে অন্তত ১৫ জন পুলিশ, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলছে, বৈষম্য দূর করতে সরকার প্রধানেরা যেনো আরো মনোযোগী হন তা মনে করিয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য।

এই বিক্ষোভকারী এখানে বলছেন, আমি জি-২০ সম্মেলনের বিরোধী কারণ তারা গণতান্ত্রিক নয়। তারা অন্য দেশগুলোর জন্য নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়, যা একেবারেই সমীচীন নয়।

আরেকজন বিক্ষোভকারী বলছেন, আমি এদের বিরোধিতা করি কারণ তারা যে রাজনীতি করে তা আমি পছন্দ করি না। যেমন এরদোয়ান, পুতিন ও ট্রাম্প।

জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যসহ কিছু ইস্যুতে জি-টুয়েন্টি সম্মেলনের নেতাদের মধ্যেও মত-দ্বৈততা রয়েছে।

জি-২০ সম্মেলনের আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন সমস্যা নিয়ে আলাপ করেছে। তবে গত সপ্তাহেই মিজ মের্কেল বলেছিলেন, এবারের জি-২০ প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

এদিকে, আজই প্রথম বারের মত আনুষ্ঠানিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। বিপরীত মেরুর প্রভাবশালী এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে