,

মোদিকে ‘শয়তান’ বলে অপমান বীণা মালিকের! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কিছুদিন আগেও ভারতের বিগ বস-এর ঘরে তিনি ছিলেন অতিথি। হাস্যরস-লাস্যময়িতা দিয়ে শো-এর টিআরপি বাড়িয়েছেন। কখনও আবার ছড়িয়েছেন বিতর্কের আগুন। সময় বদলেছে। আর তাই সাবেক বিগ বস তারকা বীণা মালিকই এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শয়তান বলে অপমান করে বসলেন।

এখন অবশ্য তিনি আর অভিনেত্রী বা মডেল নন। হয়ে উঠেছেন এক খবরের চ্যানেলের সঞ্চালিকা। আর সে কারণেই মোদির নিন্দে শোনা গেল বীণার মুখে। সম্প্রতি ইসরায়েলে সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর বেশ খোশমেজাজেই সময় কাটাচ্ছেন মোদি। সেই সঙ্গে চলছে আলোচনাও। বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর এই সাক্ষাতকেই কটাক্ষ করেছে পাকিস্তান।

পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে এ সাক্ষাৎ আসলে বিশ্বের দুই শয়তানের সাক্ষাৎকার। যারা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ওপর আঘাত হানতে পরিকল্পনা। একদিকে মোদি কাশ্মীরে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছেন, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে। এই দুই নেতার সাক্ষাৎ তাই ইসলামের উপর আঘাত বলেই মনে করছে পাকিস্তানি এক সংবাদমাধ্যম। আর তাই পাকিস্তানের সেই চ্যানেলের সঞ্চালিকার মুখে শোনা গেল মোদির নিন্দা।

ঘটনাচক্রে বীণা মালিক বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন। ভারতের সঙ্গে তার সম্পর্ক তাই বিশ্বের কাছে অপ্রকাশ্য নয়। সেই বীণার মুখে তাই মোদির নিন্দা শুনে তাক লাগছে বিশ্ববাসীরও। কিন্তু পেশার দায়বদ্ধতা যে সবার উপরে, তাও যেন প্রমাণ করে দিলেন এই মডেল-অভিনেত্রী তথা সঞ্চালিকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে