,

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-মুশফিক (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধদের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার বিকেলে জেলার পৌর শহরের  কাউতলি এলাকার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন তিনি।

এ সময় মুশফিক বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

জেলা ক্রীড়া সংস্থা ও শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল চৌধুরী মন্টু, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুন্না আজিজ প্রমুখ।এর আগে দুপুরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া শারীরিক প্রতিবন্ধী দল এবং গাজীপুর গ্লোরিয়াস শারীরিক প্রতিবন্ধী দল। ম্যাচে গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী দলকে ১৩ রানে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী দল। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?