,

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মমতাজ বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি পোকা নিধনের ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত মমতাজ সদর উপজেলার সাদেকপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় মমতাজের সঙ্গে তার স্বামী জাকির হোসেনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মমতাজ ঘরে থাকা পোকা নিধনের ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে মমতাজের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?