,

শি জিনপিংকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিলেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়। সেখানে এই দুই নেতার মধ্যে আলোচনা চলছে। খবর তাসের।

পুতিন বক্তব্য দেওয়ার সময় শি জিনপিংকে তার প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, ‘এই পুরস্কার আমাদের দু’দেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে আপনার বিশেষ অবদানের জন্য রাশিয়ার স্বীকৃতি। ’

এ রুশ নেতা আরো বলেন, ‘শি জিনপিং পারস্পরিক স্বার্থে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেন। ’

পুতিন উল্লেখ করেন, ২০১৩ সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া সফর করেন। আর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

পুতিন বলেন, ‘তার পর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে অংশীদারিত্ব ক্রমান্বয়ে জোরদার হয় এবং এটা অব্যাহত রয়েছে।

এ রুশ নেতা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক, আর্থিক, সামরিক ও মানবিক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে শি জিনপিংয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।

আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ ও কাজাখস্থানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পর তৃতীয় কোন বিদেশি নাগরিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এ পুরস্কার পেলেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ