,

ব্রাহ্মণবাড়িয়ার হাওরে পানি আছে নেই মাছ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর, নাসিরনগর ও বাঞ্ছারামপুরসহ  হাওর বেষ্টিত অঞ্চল গুলোতে এই ভরা বর্ষা মৌসুমে পানিতে  ধই-ধই করলেও  হাওরে  মাছ নেই বললেই চলে। যেখানে পাচঁ/সাত জন জেলে নৌকাপ্রতি তিন/চার হাজার টাকা মাছ পেত কয়েকবছর সেখানে এখন হাওর অঞ্চলের জেলেরা সন্ধ্যার পর মাঝ রাত পর্যন্ত টানাজাল, বেড়জাল পানিতে ফেলে দেড়/দু’হাজার মাছ পাচ্ছেনা।

” দাদা হাওরে পানি আছে মাছ নেই  আর ওহন আগের মত জাতের মাছও পাইনা কেচকি, টিতপুটি আর বাল্লারা ছোট পোনা ছাড়া আর কিছু নাই পানিতে নেই এডাও কোন দিনপাই আবার খালি ডুলা লইয়া বাড়িতে ফিরৎত আই” এভাবে আবেগে নিয়ে কথা গুলো বলছিলেন সরাইল এলাকার কয়েকজন জেলে যারা নাসিরনগর আকাশি বিলে রাত জেগে মাছ ধরেন। তাদের বলেন এখন জনপ্রতি দুইশত টাকার মাছও পাওয়া যায়না। আগের কোন ভাল জাতের মাছ এখন পানিতে নেই।

নবীনগরের হাওরে মাছ ধরেন কথা হয় এমন কয়েকজনের সাথে গোর্কণঘাট বাজারে তারা বলেন, “সারাদিন হাওরে-বিলে মাছ মাইরা পেডের কালা দূর হয়না ” আগে বিলে বর্ষার পানিতে রুই, কাতলা, বোয়াল, কালিভাউসসহ অনেক রংঙের মাছ পাওয়া যেত বর্তমানে ইছাপুনা, ছোটপুটি আর চান্দার গুড়া ছাড়া কিছুই পাইনা। দিনে দিনে ভাসমান পানি থেকে মাছ অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বাপ-দাদার  এই  জেলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছি। এখন আর বাচঁবার কোন উপায় নেই।

শহর সহ আশেপাশের বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, এই ভরা বর্ষা মৌসুমে পুকুরের চাষ করা পাঙ্গাশ,কই,তিলাপিয়া ছাড়া চোখেঁ পড়ার মত কোন জাতের মাছ নেই। এগুলো এখন বাজারের প্রধান মাছ। আর দু-একটা জাতের মাছ থাকলে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

বাজারে কয়েকজন মাছ বিক্রেতা বলেন, মাছ পানিতে থাকব কিভাবে। নদীতে, বিলে, হাওরে পানিতে কোন মাছ ছাড়া হয়না। আর কারেন্ট জালের কারণে ছোট থাকলে মাছ গুলো মারা পরার কারণে দিনে দিনে দেশিয় জাতের মাছ বিলুপ্ত হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে