,

মাথায় গজিয়েছে ৫ ইঞ্চি লম্বা শিং (ভিডিও)

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মানুষের মাথায় গজিয়েছে শিং! শুনতে অবাক লাগলেও ৮৭ বছর বয়সী এক চীনা নারীর ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। তার মাথা থেকে বের হয়েছে পাঁচ ইঞ্চি লম্বা একটি শিং। আর বরাবার তা কেটে ফেলার চেষ্টা করলেও কাজ হচ্ছে না। কাটার পর অল্প সময়ের মধ্যে আবারও গজিয়ে ওঠে শিংটি।

জন্মের সময় সুস্থ ও স্বাভাবিকই ছিল তার শরীর। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে শরীরের অদ্ভূত রূপান্তরে বিড়ম্বনায় পড়েছেন চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা লিয়াং জিউঝেন। গত ২ বছর ধরে তার মাথায় গজিয়েছে পাঁচ ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি প্রস্থের শক্ত এক শিং।

জিউঝেনের ছেলে ওয়্যাং ঝাওজুন জানান, ব্যাপারটা শুরু হয়েছিল ৮ বছর আগে। সেই সময় জিউঝেনের মাথায় একটি আঁচিল গজায়। তার চিকিত্‍সায় ভেষজ ওষুধ প্রয়োগ করা হলেও আচিলটি মিলিয়ে যায়নি। বছর দুই আগে আঁচিলটি আচমকা ফেটে যায় এবং তার জায়গায় কড়ে আঙুলের আকারের ছোট্ট একটি শিং তৈরি হয়।

একদিন বেখেয়ালে তা উপড়ে ফেলেন বৃদ্ধা। রক্তারক্তির পরেই ঘটে আজব কাণ্ড! হু হু করে হঠাত্‍ বাড়তে শুরু করে শিংটি। দেখতে দেখতে তা পাঁচ ইঞ্চি লম্বা আর প্রস্থে দুই ইঞ্চি হয়ে দাঁড়ায়।

এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেই বেঁকে বসেন জিউঝেন। তার ধারণা, সেখানে একবার গেলে আর বাড়ি ফিরবেন না। তবু অনেক বুঝিয়ে তাকে চিকিত্‍সকের কাছে নিয়ে যান ছেলে ওয়্যাং। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, কেরাটিনের প্রাবল্যেই বৃদ্ধার মাথায় সৃষ্টি হয়েছে শিং।

উল্লেখ্য, এই প্রোটিনের দ্বারাই মানুষের শরীরে চুল ও নখ গজায়। কিন্তু মুশকিল হয়েছে, কেটে ফেললে দ্রুত মাথা ফুঁড়ে ফের জেগে ওঠে শিং, আগের চেয়েও যা আকারে বড়। শেষ পর্যন্ত মাথার উপর শিংয়ের অস্তিত্ব মেনেই নিয়েই জীবন চালাচ্ছেন নিরুপায় জিউঝেন।

https://youtu.be/t145H9q3srs

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে