,

বিজয়নগরে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নদী ভাঙ্গণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের  মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারবাদ(পূর্বপাড়া) মোহাজের কলোনী এবং মালিকানা ভূমিতে বসবাসকারীদের বাড়ি-ঘর লৌহর নদীতে বিলীন হওয়া ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে  জন প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং পার্শ্ববর্তী পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে প্রাকৃতিক দূর্যোগে নিহত মো. আব্দুল হান্নানের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। আজ বুধবার বেলা ৩টায় হরষপুর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারে মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সারুয়ার রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা শাহানুর জাহান, সাংবাদিক এস.এম. জহিরুল আলম চৌধুরী(টিপু), ইউপি সচিব মো. খুরশিদ আলম, ইউপি সদস্য মো. নাছির উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?