,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মোঃ কালু মিয়া (৩২)। আজ সকালে উপজেলার পনিশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় তার ছোট ভাই মোঃ ইকবাল গুরুতর আহত হয়। নিহতের চাচা মহিউদ্দিন আলম জানান, কালুর সাথে একই গ্রামে আবু তাহেরের জমি নিয়ে বিরোধ ছিল। সকালে কালু ও তার ভাই ইকবাল কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাহেরের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ছুরিকাঘাত করলে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষনা করে। আহত ইকবালকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?